ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

অস্ট্রেলিয়া সিরিজের আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে দলে জায়গা হারিয়েছেন দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব। বুধবার (২০ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজে এই দুই বাঁহাতি ব্যাটারকে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না। বর্তমানে তারা ইনজুরি থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পিসিবি জানিয়েছে, দুই খেলোয়াড়ের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে এবং তারা শিগগিরই আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে তাদের পরিবর্তে কারা দলে সুযোগ পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় পর আবারও ৫০ ওভারের ফরম্যাটে দুই দল মুখোমুখি হচ্ছে। তবে দুই মূল ওপেনারের অনুপস্থিতি স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

অস্ট্রেলিয়া সিরিজের আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

আপডেট সময় ০১:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬