ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় স্ত্রী হত্যায় দায়ে ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা শহরের দৌলতপুর এলাকায় স্ত্রী হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। খুলনার মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী সোমবার পৌনে দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মনির হাওলাদার (৩৫) রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন। মনির দৌলতপুরের মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মুজিবর হাওলাদারের ছেলে।

এপিপি মো. কামরুল ইসলাম জোয়ার্দার মামলার বরাতে বলেন, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে স্ত্রী রহিমা বেগমকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী মনির হাওলাদার। “হত্যার পর তিনি তালাবদ্ধ করে চলে গেলেও পরদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন।”

আদালতের নির্দেশে পুলিশ গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এপিপি কামরুল বলেন, সেদিনই নিহতের বাবা মো. আব্দুল ওহাব মিয়া হত্যামামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই বাবলুর রহমান খান ২০১৬ সালের ১ মে আদালতে অভিযোগপত্র দেন।

এ মামলায় আদালত ১৩ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনায় স্ত্রী হত্যায় দায়ে ফাঁসি

আপডেট সময় ০৪:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭