ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উচ্চ রক্তচাপ নিজেই হাইপারটেনশন সৃষ্টি করে

আকাশ জাতীয় ডেস্ক: 

উচ্চ রক্তচাপ নিজেই হাইপারটেনশন সৃষ্টি করে। হাইপারটেনশন মানুষের বিভিন্ন অঙ্গহানি ঘটায়। মানুষ ডায়াবেটিককে যেভাবে ভয় পায় হাইপারটেনশনকে সেভাবে ভয় পায় না। যদিও বর্তমানে হাইপারটেনশন ডায়াবেটিকের চেয়ে কমন একটি রোগ।’

সোমবার সকালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিআইএমসিএইচ) উদ্যোগে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ বছর ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি’ শীর্ষক প্রতিপাদ্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন সচেতনতা সপ্তাহ পালিত হয়।

সিআইএমসি-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। প্যানেল আলোচক ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আখতার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. এনামুল হক।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস ইলা দাশ, ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ-এর সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন। বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আখতারুল ইসলাম চৌধুরী ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরফানা ইয়াছমিন।

প্রধান অতিথি ডা. এটিএম রেজাউল করিম বলেন, প্রেশার কমানোর ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। মাস্কড হাইপারটেনশনের চিকিৎসা বাধ্যতামূলক ও হোয়াইট কোট হাইপারটেনশনকে ফলোআপে রাখা প্রয়োজন।

ডা. আখতারুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ খুবই জরুরি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সুস্থ ও সুষম খাদ্য খ্যাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা প্রয়োজন।

ডা. আরফানা ইয়াছমিন বলেন, উচ্চ রক্তচাপ এমন একটি নীরব ঘাতক, যা কোনো উপসর্গ ছাড়াই হৃদযন্ত্র, কিডনি, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত হানে। এখন নতুন আতঙ্ক- ‘মাস্কড হাইপারটেনশন’। এটি হলো- যেসব ক্ষেত্রে ডাক্তারের চেম্বারে বা হাসপাতালে রোগীদের রক্তচাপ স্বাভাবিক থাকে, কিন্তু বাড়িতে বা কর্মক্ষেত্রে উচ্চ রক্তচাপ থাকে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, উচ্চ রক্তচাপ হলো একটি নীরব ঘাতক। প্রাথমিক স্টেজে এটি উদঘাটন করে এর চিকিৎসা জরুরি। হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা ও বদঅভ্যাস যেমন- ধূমপান, মদ্যপান ও স্থূলতা ইত্যাদি ত্যাগ করা দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উচ্চ রক্তচাপ নিজেই হাইপারটেনশন সৃষ্টি করে

আপডেট সময় ০৮:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬