ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার মতো লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের সামনে দাঁড়িয়ে ৪৩৭ রানের বিশাল টার্গেট। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে এত বড় রান তাড়া করে জয়ের নজির নেই, ফলে এখন পাকিস্তানকে লড়তে হবে বিশ্বরেকর্ডের চ্যালেঞ্জ নিয়ে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৯০ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড যোগ হয়ে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান।

বাংলাদেশের ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন মুশফিকুর রহিম। ২৩৭ বলে ১৩৩ রানের (সেঞ্চুরিও পেরিয়ে) অসাধারণ ইনিংস খেলেন তিনি।

অন্যদিকে লিটন দাস খেলেন দারুণ ৬৯ রানের ইনিংস। প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিনি দলের ভিত গড়ে দেন।

শেষ বিকেলে পাকিস্তান দুই ওভার ব্যাট করে কোনো উইকেট না হারালেও বড় বিপদে রয়েছে সফরকারীরা। এখন ম্যাচ বাঁচাতে হলে তাদের করতে হবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে

আপডেট সময় ০৭:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬