ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৫ জন স্ট্রোক রোগীর ৪ জনই উচ্চ রক্তচাপে আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্বে প্রতি পাঁচজন স্ট্রোক রোগীর মধ্যে চারজনই উচ্চ রক্তচাপে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন, নীরব ঘাতক হিসেবে পরিচিত উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

রবিবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ ও কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে জানানো হয়, বিশ্বে প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এর মধ্যে একাংশের মৃত্যু হয়, কেউ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন, আর অনেকেই পঙ্গুত্ব ও দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভোগেন।

বিশেষজ্ঞরা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে বিপুলসংখ্যক রোগী নানা জটিলতা নিয়ে হাসপাতালে আসবেন। এতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়বে, পাশাপাশি সরকারের স্বাস্থ্যখাতে ব্যয়ও বৃদ্ধি পাবে।

সেমিনারে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবীন্দ্র নাথ বর্মন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোখলেছুর রহমান সরকার, নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমদাদুল হক, নেফ্রোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাঈদ আনিসুজ্জামানসহ অন্যরা।

উচ্চ রক্তচাপের ধরন, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন কার্ডিওলজি বিভাগের ইনডোর মেডিকেল কর্মকর্তা ডা. কাজী মুশফিকা হক।

সেমিনার শেষে একটি সচেতনতামূলক র‌্যালি মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

৫ জন স্ট্রোক রোগীর ৪ জনই উচ্চ রক্তচাপে আক্রান্ত

আপডেট সময় ০৯:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬