ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসির রোডম্যাপ প্রকাশ রোববার

অাকাশ নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ বা কর্মপরিকল্পনা রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত থাকবেন বলে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু জানিয়েছেন।তিনি জানান, ‘রোডম্যাপটি গত ৯ জুলাই চূড়ান্ত করা হয়েছে। রােববার এটি বই আকারে আনুষ্ঠানিক প্রকাশ করা হবে।’

রোডম্যাপ চূড়ান্ত করে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, রোডম্যাপ অনুযায়ী ৩১ জুলাই বিকেল ৩টা থেকে সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠক সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি পরিকল্পনা অনুযায়ী গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বাড়ি-বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে চলবে ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ১ জানুয়ারি ভোটার হালনাগাদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরামর্শক নিয়োগ দেয়া হবে বলেও সচিব জানান। আগামী মাস থেকে সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসির রোডম্যাপ প্রকাশ রোববার

আপডেট সময় ১০:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭