ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২২ টেস্টেই ৮ শূন্য জয়ের

আকাশ স্পোর্টস ডেস্ক :

চোট কাটিয়ে সিলেট টেস্টের একাদশে ফিরেছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু ইনিংসটা স্থায়ী হলো মাত্র দুই বল। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান বাংলাদেশের এই ওপেনার।

জয়ের জন্য শূন্য রানে আউট হওয়া এখন আর নতুন কিছু নয়। বরং সময়ের সঙ্গে সেটাই যেন তার ক্যারিয়ারের নিয়মিত চিত্র হয়ে উঠছে। ২২ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে আটবার শূন্য রানে ফিরলেন তিনি। বাংলাদেশের ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি শূন্য রয়েছে শুধু তামিম ইকবালের। তবে তামিম যেখানে ৭০ টেস্টে ১১ বার শূন্য করেছেন, জয় সেখানে মাত্র ২২ টেস্টেই পৌঁছে গেছেন আটে।

তবে শুধু শূন্য রানে আউট হওয়াই নয়, উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তার আউট হওয়ার ধরনও। প্রায় ম্যাচেই অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিচ্ছেন তিনি। নতুন বলের সুইং ও সিম মুভমেন্ট সামলাতে বারবার অস্বস্তিতে দেখা যাচ্ছে তাকে। একজন ওপেনারের জন্য অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার দক্ষতা খুব গুরুত্বপূর্ণ হলেও সেই জায়গাতেই ঘাটতি স্পষ্ট হচ্ছে জয়ের ব্যাটিংয়ে।

অথচ শুরুর দিকে তাকে নিয়ে ছিল বড় আশা। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়ে খেলেছিলেন ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দক্ষিণ আফ্রিকার ডারবানে করেছিলেন ১৩৭ রান। সিলেটেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ক্যারিয়ারসেরা ১৭১ রান।

কিন্তু মাঝেমধ্যে বড় ইনিংস খেললেও ধারাবাহিকতার অভাব জয়ের ক্যারিয়ারে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিভার ঝলক দেখিয়েও নিয়মিত ব্যর্থতা তাকে ক্রমেই চাপে ফেলছে। বাংলাদেশের টেস্ট ওপেনিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পেছনে জয়ের এই ধারাবাহিক ব্যর্থতাই এখন বড় কারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২২ টেস্টেই ৮ শূন্য জয়ের

আপডেট সময় ০৩:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬