ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

রেললাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে নাঈম (১৭) ও নেত্রকোনার বারহাট্টা থানার পুটকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৭)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, ধীরাশ্রম এলাকায় ভাড়া বাসায় থেকে নাঈম স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল আর আশিকুল একটি গ্যাসের দোকানে কাজ করতো।

রাতে তারা দুইজন ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা।

এসময় নাঈম ট্রেনের সামনে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে পড়ে। এ ঘটনায় নাঈম ও আশিকুল দুইজনেই ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

রেললাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

আপডেট সময় ১২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬