ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সি শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশু ফাতিহাকে এ ভ্যাকসিন দেন।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নিয়মিত টিকা দিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শিশুটির মা মৌ। সেখানে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

পরিবারের অভিযোগ, এ সময় কাইয়ুম ভুল করে শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করেন। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ ওঠে। টিকা দেওয়ার পর শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে বলে জানান তারা।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে এ ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও পরিবারের সদস্যদের পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

আপডেট সময় ১০:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬