ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না’:ডোনাল্ড ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১২ মে) চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তার সমস্ত মনোযোগ এখন কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর দিকে।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে না পায়, সেটিই এখন তার প্রশাসনের একমাত্র লক্ষ্য। যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বা অর্থনৈতিক সংকটের প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কঠোর স্বরে জানান, আমি কাউকে নিয়ে ভাবি না। তার এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন দেশটির সাধারণ মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে দিশেহারা।

ট্রাম্পের এই অবস্থান তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতির ঠিক উল্টো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, তিনি বারংবার ভোটারদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। যুদ্ধের প্রভাবে যখন জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে, তখন প্রেসিডেন্টের এই ‘উদাসীন’ মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যেই ডেমোক্র্যাট শিবির থেকে এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ট্রাম্পের এই মন্তব্য প্রমাণ করে যে তিনি সাধারণ আমেরিকানদের প্রকৃত সমস্যা ও কষ্ট থেকে কতটা বিচ্ছিন্ন। নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে প্রেসিডেন্টের এমন সরাসরি ও সংবেদনশীল মন্তব্য তার জনপ্রিয়তায় বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না’:ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬