ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভার্জিনিয়া বিচে কুকুর নিয়ে গেলেই ২৫০ ডলার জরিমানা!

আকাশ নিউজ ডেস্ক:

সামনে আসছে মেমোরিয়াল ডে উইকএন্ড, আর এই ছুটির আমেজকে কেন্দ্র করেই ভার্জিনিয়া বিচে ঘুরতে যাওয়া পর্যটক ও পোষ্য মালিকদের জন্য জারি করা হয়েছে এক বিশেষ সতর্কতা।

আগামী ২৫ মে থেকে সমুদ্রসৈকতে কুকুর নিয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন সময়সূচী ও কঠোর নিয়ম কার্যকর হতে যাচ্ছে যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট সময় ও স্থান বহির্ভূত এলাকায় কুকুর নিয়ে প্রবেশ করলে মালিকদের গুণতে হতে পারে ২৫০ মার্কিন ডলার পর্যন্ত মোটা অংকের জরিমানা।

ভার্জিনিয়া বিচ কনভেনশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত রিসোর্ট এরিয়ার রুডি লুপ থেকে ৪২ নম্বর স্ট্রিট সংলগ্ন বালুকাময় সৈকত এবং পানিতে কোনোভাবেই কুকুর নিয়ে নামা যাবে না। তবে ৪২ নম্বর স্ট্রিটের উত্তর দিকে এবং রুডি লুপের দক্ষিণ পাশে অবস্থিত স্যান্ডব্রিজ ও ক্রোয়াটান সৈকতে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি থাকলেও তা কেবল সকাল ১০টার আগে এবং সন্ধ্যা ৬টার পরে সীমাবদ্ধ থাকবে।

সৈকতের পাশাপাশি বোর্ডওয়াক এলাকার জন্য থাকছে আলাদা নিয়ম। সেখানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কুকুর নিয়ে হাঁটা যাবে তবে অবশ্যই সেটিকে লিাশ বা শিকলে বাঁধা থাকতে হবে। ভার্জিনিয়া বিচ অ্যানিমেল কন্ট্রোল কর্মকর্তা মেগান কন্টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, লিাশ সংক্রান্ত আইন বা সৈকতের বিধিনিষেধ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তবে এই সব কঠোর নিয়ম কেবল গ্রীষ্মকালীন মৌসুমের জন্য প্রযোজ্য।

লেবার ডের পর থেকে কুকুরগুলো আগের মতোই যেকোনো সময় সৈকতে ছোটাছুটির অনুমতি পাবে। প্রশাসন আরও মনে করিয়ে দিয়েছে যে, পাবলিক প্লেসে পোষা প্রাণীর বর্জ্য পরিষ্কারের দায়িত্ব সম্পূর্ণ মালিকের এবং যথাযথ আদেশ পালনে সক্ষম কুকুরগুলোকেই কেবল নির্দিষ্ট এলাকায় মুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সার্ভিস অ্যানিমেল বা সেবাকারী প্রাণীরা এই সব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভার্জিনিয়া বিচে কুকুর নিয়ে গেলেই ২৫০ ডলার জরিমানা!

আপডেট সময় ১০:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬