ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে : ওবায়দুল কাদের

অাকাশ নিউজ ডেস্ক:

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিছ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষিত যুব সমাজকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিতে মেধাবী, সৎ ও চরিত্রবানরা না আসলে রাজনীতির মঞ্চ মেধাশূন্য হয়ে পড়বে। মেধাশূন্যরা দেশ চালাবে। অযোগ্যরা মন্ত্রী, এমপি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাইলেন্ট সুনামির মতো সারাদেশে মাদক ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুণ সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা। স্বাগত বক্তব্য দেন, উপ উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদকের থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ১০:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭