ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : জুবাইদা রহমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যেসব শিশুকে ইতোমধ্যে হামের টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপরই দেশের বর্তমান হামের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

সোমবার বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী চার বছর পরপর হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় শিশুদের একটি বড় অংশ টিকার আওতার বাইরে থেকে যায়। এর ফলেই বর্তমানে হামের সংক্রমণ বেড়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকারের হাতে পর্যাপ্ত হামের ভ্যাকসিন মজুত ছিল না। তবে জরুরি উদ্যোগের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

এদিন সকাল ১০টার দিকে আকস্মিকভাবে বরিশাল সদর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে প্রবেশ করেই প্রথমে তিনি টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এসময় দায়িত্বে থাকা এক কর্মীকে অনুপস্থিত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। চিকিৎসকদের উপস্থিতি খাতা পরীক্ষা করার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের অভিযোগ ও সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। হাসপাতালে অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না।

তার এ আকস্মিক সফরে হাসপাতালজুড়ে বাড়তি তৎপরতা দেখা যায়। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, হাসপাতাল প্রশাসনের সদস্য এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর, রেটিং বাড়ল বাংলাদেশের

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬