ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অশালীন শব্দ ব্যবহার করায় শাস্তির মুখে কোহলিদের কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আম্পায়ারের সঙ্গে তর্কের সময় অশালীন ভাষা ব্যবহার করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটে রায়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে, ইনিংসের ১৮তম ওভারে। ওই সময় ক্রুনাল পান্ডিয়ার একটি শটের পর ফিল্ডিং ও বাউন্ডারি সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

তিলক ভার্মা ও নামান ধীরের ভুল বোঝাবুঝির কারণে আম্পায়াররা সিদ্ধান্ত নিতে সময় নেন, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফ্লাওয়ার। পরে তিনি চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আইপিএল আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়, যা তিনি স্বীকার করে নিয়েছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন।

ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে বেঙ্গালুরু জয় তুলে নেয়। শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের ছক্কা এবং পরের বলগুলোতে রান নিয়ে তারা জয় নিশ্চিত করে। এই জয়ে বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়, আর মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অশালীন শব্দ ব্যবহার করায় শাস্তির মুখে কোহলিদের কোচ

আপডেট সময় ০১:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬