ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের ঘাটতি ছিল : সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঢাকা টেস্টের প্রথম দিনে দাপট দেখালেও দ্বিতীয় দিনে এসে হতাশায় দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ঘাটতির কথা স্বীকার করেছেন দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ আরও অন্তত ৫০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। শেষ ৬ উইকেটে মাত্র ১১২ রান যোগ করতে পারে দলটি। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪১৩ রান।

এরপর বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান দিন শেষ করে ১ উইকেটে ১৭৯ রানে। ওভারপ্রতি প্রায় ৪ রান করে তোলে সফরকারীরা।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, “আমরা যদি আরও ৫০ রান করতে পারতাম, তাহলে অনেক ভালো অবস্থানে থাকতাম। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল বোলিংয়ে শৃঙ্খলার অভাব। কিছুটা এলোমেলো বোলিং করেছি, যার সুযোগ নিয়ে পাকিস্তান দ্রুত রান তুলেছে।”

তিনি আরও বলেন, উইকেটে অতিরিক্ত গতির চেষ্টা করতে গিয়ে বোলাররা সঠিক লাইন-লেন্থ ধরে রাখতে পারেননি। এতে ব্যাটসম্যানদের জন্য রান তোলা সহজ হয়ে গেছে।

বাংলাদেশের পেসারদের গতি থাকলেও তা কাজে লাগানো যায়নি বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে স্লিপ ফিল্ডিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কোচ। তার মতে, এই জায়গাগুলোতে উন্নতি করা জরুরি।

তবে এখনো ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, তৃতীয় দিনে বোলাররা শৃঙ্খলা ফিরে পেয়ে ভালোভাবে ঘুরে দাঁড়াবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের ঘাটতি ছিল : সালাউদ্দিন

আপডেট সময় ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬