ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বিমানবন্দরে ট্রেনের ভিতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন (২৬) নামে যাত্রী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সেখানে আহতের শশুর নাহিদ হাসান জানিয়েছেন, শাওন ক্ষুদ্র ব্যবসায়ী। সে শুক্রবার গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে। ট্রেনটি স্টেশন ছাড়ার পর পর চারজন ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা নগদ তিন হাজার টাকা নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। ভুক্তভোগী শাওন গাজীপুরের মৌচাক এলাকার ইউসুফ সরদারের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

আপডেট সময় ১১:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬