ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কারারক্ষীদের সুশৃঙ্খল হতে হবে: মহাপরিদর্শক

অাকাশ নিউজ ডেস্ক:

কারারক্ষীদের উচ্ছৃঙ্খলতা পরিহার করে সুশৃঙ্খল হতে হবে বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্স চত্বরে ৫০তম কারারক্ষী ও নারী কারারক্ষীদের ২৬ সপ্তাহের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কখনো একটা প্রতিষ্ঠান কোন ধরণের প্রশিক্ষণ ছাড়া তার উৎকর্ষতা সাধন করতে পারে না। শুধুমাত্র স্কুল বা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান নিয়ে আসলেই বাকি দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাকে ন্যূনতম কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, যে সব নারী কারারক্ষী স্মার্ট হতে পারবে না তাদের চাকুরি থেকে আউট করে দেব। আমরা চাই চৌকষ নারী কারারক্ষী।

অনুষ্ঠানে কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ স্বাগত বক্তব্য রাখেন। এতে প্রধান প্রশিক্ষক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় হাই সিইকউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কারারক্ষীদের সুশৃঙ্খল হতে হবে: মহাপরিদর্শক

আপডেট সময় ১০:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭