ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিম আক্তার (৩০)। তিনি আখাউড়ার আজমপুর গ্রামে জহিরুল ইসলামের মেয়ে। পাশের রামধননগর গ্রামের ইছহাক মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু মিয়ার প্রেমের সম্পর্ক থেকে ২০১৯ সালে আদালতের মাধ্যমে বিয়ে হয়। দ্বীন ইসলাম নরসিংদী খালপাড়ে খান্দানী সেলুনে কাজ করেন।

ভুক্তভোগী মীম আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দিতে বলে। আমি সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমার শ্বাশুড়ির সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানার পর দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে নির্যাতন

আপডেট সময় ০২:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬