ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি ও অভিনেতা আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’ ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। আগামী ঈদে এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

যদিও পূজা চেরি ও আদর আজাদ জুটির অভিনীত ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমা দুটি ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। অথচ এ তারকা জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটির নাম শুরুতে ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’। এর আগে ‘নাকফুল’ নামে একটি সিনেমা নিবন্ধিত থাকার কারণে তাদের সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।

এ সিনেমায় অভিনেতা আদর আজাদ ও অভিনেত্রী পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনা সূত্রে জানানো হয়েছে। আগামী কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’। গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। ফেরারি ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’

আপডেট সময় ০৮:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬