ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

একটা গল্প আসছে শিগগির, বদলে দেবে সবকিছু: শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আসছে কোরবানির ঈদের জন্যই নির্মাণ করা হচ্ছে এ সিনেমাটি। ঈদে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’। আর এ নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটাই। এমন সময়ে চমকে দিলেন নায়ক।

শনিবার (২ মে) নিজের ফেসবুক পেজে মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে সবাইকে চমকে দেন শাকিব খান। সেখানেই দেখা যায়— ‘রকস্টার’ সিনেমার মোশন পোস্টার। সঙ্গে দিলেন সিনেমাটি নিয়ে এক বিশেষ বার্তাও!

সেই ভিডিওর শুরুতে দেখা যায় ঝড়বৃষ্টি, সঙ্গে বাজছে ইলেকট্রিক গিটারের ঝংকার। এরপর আসে একটি কনসার্টের আবহ, যেখানে হাজির হয় রকস্টার শাকিবের অ্যানিমেটেড অবয়ব। কনসার্টে উপস্থিত হওয়া অসংখ্য দর্শকের মাঝে গান গাইছেন রকস্টার।

গানের কথায় শোনা যায়— ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’। এরপরই আসে মোশন পোস্টার। যেখানে উল্লেখ করা হয়— আগামী ৫ মে প্রকাশিত হতে যাচ্ছে ‘রকস্টার’ সিনেমার টিজার। জ্যামিং ড্রপিং অন ফিফথ মে। ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন— একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগির।

সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে নতুন সিনেমা ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

একটা গল্প আসছে শিগগির, বদলে দেবে সবকিছু: শাকিব খান

আপডেট সময় ০৭:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬