ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিকে উড়িয়ে শক্তির জানান দিল স্পেন বাজেটে কম আয়ের মানুষের ওপর করের বোঝা, স্বস্তি ধনীদের: সিপিডি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’ চব্বিশের গণহত্যায় ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী বাংলাদে‌শি রোগীদের কম খরচে ক্যানসারের চিকিৎসা দেবে চীন

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) নতুনহাট গ্রিন সিটি আবাসিকে রাশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম চুরকিন (৪০)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপপুর প্রকল্পে কর্মরত চুরকিন জিম সেন্টারে ব্যায়াম করাকালীন হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন।

চুরকিন রাশিয়ার ক্রাসনোডার এলাকার ভ্লাদিমিরের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাব ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে ছিলেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যায়াম করতে গিয়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তার সহকর্মীরা তাকে গ্রীনসিটি আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, রাশিয়ান নাগরিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান মোমিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করেছে। শনিবার (২ মে) সকালে রাশিয়ান নাগরিক চুরকিনের লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

আপডেট সময় ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬