ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের মায়ের সরকারি কোয়ার্টারে কলেজছাত্রীর অনশন

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের বাবুগঞ্জে প্রেমিক কামরুল ইসলাম নিরবের মায়ের কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম্যাটস কোয়ার্টারে অনশন করছেন এক কলেজছাত্রী।

প্রেমিকা মঙ্গলবার সকাল থেকে পর্যন্ত প্রেমিকের মায়ের সরকারি কোয়ার্টারে বিয়ের দাবিতে অনশন করছেন ওই ছাত্রী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিন কথা হয় ওই ছাত্রীর সঙ্গে।

অনশনে বসা ওই ছাত্রী জানান, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এখন অস্বীকার করছে। তার পরিবার এ সম্পর্ক মানতে নারাজ। বাধ্য হয়ে প্রেমিকের মায়ের কর্মস্থল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি কোয়ার্টারে অনশন করতে হচ্ছে বলে জানান ওই ছাত্রী।

এদিকে পলাতক থাকায় কামরুল ইসলাম নিরবের বক্তব্য পাওয়া যায়নি।

কামরুল ইসলামের মা মোসা. কাজল রেখা বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক বিষয়টি জানা নেই।

এদিকে কামরুল ইসলাম নিরবের বাবা বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়া কলেজ ছাত্রীর দাবি মেনে নিতে নারাজ।

তবে মেয়ের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য বিয়ে না হলে সরকারি কোয়ার্টার ছাড়ছেন না। প্রয়োজনে আত্মহত্যার হুমকি দেন।

বাবুগঞ্জ থানার ওসি এহতেশামুল জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকের মায়ের সরকারি কোয়ার্টারে কলেজছাত্রীর অনশন

আপডেট সময় ০৭:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬