ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-ভারত সীমান্তে আরো দুটি বর্ডার হাট চালু হচ্ছে

অাকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশ-ভারত উভয় দেশের মানুষের কাছে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকায় শিগগিরই আরো দুটি নতুন বর্ডার হাট চালু হতে যাচ্ছে। এই দুটি বর্ডার হাট চালুর সব আনুষ্ঠানিকতা এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে। নতুন এই বর্ডার হাট দুটি স্থাপিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলায়। এর একটি হাট স্থাপিত হবে জেলার জুড়ী উপজেলার পশ্চিম বটুলী ও ভারতের উত্তর ত্রিপুরার পালবস্তি সীমান্তে এবং অপরটি স্থাপিত হবে কমলগঞ্জ উপজেলার কুমারঘাট ও ভারতের কামালপুর সীমান্তে।

এছাড়াও ভারতের মেঘালয় সীমান্ত এলাকায় আরো ৪টি বর্ডার হাট স্থাপনের প্রাথমিক সম্মতি প্রদান করা হয়েছে। এই ৪টি বর্ডার হাট স্থাপিত হবে সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ, সুনাম গঞ্জের তাহিরপুর-সায়েদাবাদ, সুনামগঞ্জের দোয়ারাবাজার-বাগানবাড়ী এবং ময়মনসিংহের ধোবাউড়া – ভ‚ইয়াপাড়া সীমান্তে। বর্তমানে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ৪টি বর্ডার হাট চালু রয়েছে। এগুলো হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ডলোরা সীমান্তে, ফেণী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ছয়ঘড়িয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তারাপুর সীমান্তে।

উভয় দেশের জনগণের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরকালে (৭-১০ এপ্রিল ২০১৭) নবায়নকৃত এমওইউ-এর আওতায় বর্ডারহাটে বিক্রয়যোগ্য পণ্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্ডারহাটে পণ্য বিক্রেতার সংখ্যা ২৫ থেকে বৃদ্ধি করে ৫০ করা হয়েছে এবং পণ্য ক্রয়ের সীমা ১০০ মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ২০০ মার্কিন ডলার করা হয়েছে।

দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার ডঃ নাহিদ রশীদ বর্ডার হাট সম্পর্কে বলেন, বর্ডার হাট-এর মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এছাড়াও নির্ধারিত দামে উভয় দেশের মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন বিধায় চোরাচালান হ্রাস পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ-ভারত সীমান্তে আরো দুটি বর্ডার হাট চালু হচ্ছে

আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭