ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গভীর রাতে সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬), তার বাবা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনন খাতুন (২৫)। তাদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন রবিউল ইসলাম। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ করে তাকে লক্ষ্য করে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের রবিউল ইসলামের মামা লিয়াকত মেম্বার বলেন, রবিউলের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। হঠাৎ করেই এ হামলা চালানো হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং অধিকাংশই এখন আশঙ্কামুক্ত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬