ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। খাদ্যমন্ত্রী শনিবার কেরাণীগঞ্জের আটি বাজার বহুমূখী ব্যবসায়ী সমবায় সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী সমাদৃত, আলোচিত ও প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশের একটি রাজনৈতিক দল এটাকে ভালো চোখে দেখছেন না। দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তা চেতনার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং একাধিক ভয়াবহ বন্যা পরিস্থিতির পরও অর্থনীতিতে দেশ আজ ঘুরে দাড়িয়েছে। যা সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে একজন নন্দিত নেত্রী। রোহিঙ্গাদের আশ্রয়দিয়ে তিনি আরো একধাপ এগিয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দ আজ তাকে মানবতার নেত্রী হিসেবে আখ্যায়িত করছেন। এছাড়া বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। এ রাজনৈতিক দলটি হলো আগুন সন্ত্রাসের মদদ দাতা।

ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মো.জাকির হোসেনের সভাপতিত্বে করাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম,আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১০:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭