ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

আকাশ জাতীয় ডেস্ক:

সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ও সীমান্তবর্তী সিলেট অঞ্চলে কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূ-তাত্ত্বিকরা বলছেন, মাঝারি গভীরতার এই ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে কাছে হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬