ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

আকাশ বিনোদন ডেস্ক : 

ত্রয়োদশ জাতীয় সংসদে কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য হতে চেয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে শেষমেশ তিনি মনোনয়ন পাননি। আজ বিএনপি ঘোষিত ৩৬ জনের তালিকায় জায়গা হয়নি তার।

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি। তা শেষে চমক গণমাধ্যমকে বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

বরিশালে জন্ম হলেও রুকাইয়া জাহান চমক বেড়ে উঠেছেন ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি।

এরপর ২০২০ সালে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মহানগর, অসমাপ্ত, হায়দারের মতো জনপ্রিয় কিছু নাটকে অভিনয় করেছেন চমক।

জুলাই গণঅভ্যুত্থানে তিনি সরব হয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এরপর আবার তিনি মনোযোগ দেন অভিনয় ও কন্টেন্ট ক্রিয়েশনে। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে রাজনীতির অঙ্গনে পা দেন। সংরক্ষিত নারী আসনে যাওয়ার আগ্রহ থাকলেও শেষমেশ তার মনোনয়ন পাওয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

আপডেট সময় ০৩:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬