ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে ট্রুডো-কেটির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক :

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যকার সম্পর্কের গুঞ্জন এখন তুঙ্গে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ‘কোচেলা’ মিউজিক ফেস্টিভ্যালে তাদের একসাথে দেখার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রত্যক্ষদর্শীদের মতে, কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে জাস্টিন বিবারের পারফরম্যান্স চলাকালীন ভিআইপি এরিয়ায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তারা দুজনে হাত ধরে নাচছিলেন এবং বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছিলেন। যদিও তারা তাদের এই সম্পর্ককে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, তবে কোচেলার এ জনসমক্ষে উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে।

সূত্রমতে, ২০২৫ সালের শেষের দিকে এই দুই তারকার মধ্যে সম্পর্কের সূচনা হয়। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সাথে বিচ্ছেদের পর কেটি পেরি বর্তমানে ট্রুডোর সাথে বেশ সুখে আছেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ মহলের দাবি, এই সম্পর্কের ক্ষেত্রে কেটি পেরিই প্রধান ভূমিকা পালন করছেন এবং ট্রুডোও এতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

ব্যক্তিগত রসায়নের পাশাপাশি এই জুটি তাদের প্রভাব ব্যবহার করে সামাজিক কল্যাণে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। ইনসাইডাররা জানাচ্ছেন, তারা দুজনেই ইতিবাচক সামাজিক কাজের ব্যাপারে আগ্রহী। কেটি পেরি এই সম্পর্কটি নিয়ে বেশ যত্নশীল এবং তিনি চান এটি দীর্ঘস্থায়ী হোক।

যদিও এখন পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা নিশ্চিত করেননি, তবে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ঘনিষ্ঠতা অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে। এই অসম এবং অপ্রত্যাশিত জুটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে ট্রুডো-কেটির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও

আপডেট সময় ০৭:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬