ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঞ্জুর ‘সামান্য’ শাস্তিতে খুশি নন জাহানারা আলম, করলেন যেসব অনুরোধ

আকাশ স্পোর্টস ডেস্ক :

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করবে না বিসিবি। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

যৌন হয়রানির ঘটনায় এই শাস্তি দেওয়ার এত দিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি জাহানারা আলম। তবে গতকাল শনিবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জাহানারা আলম জানিয়েছেন, মঞ্জুর অন্য সহযোগীদেরও শাস্তি চান। প্রধান অভিযুক্ত মঞ্জুকে দেওয়া শাস্তিতেও খুশি নন তিনি।

ভিডিও বার্তায় জাহানারা আলম বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ, আমার সঙ্গে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি আমার কাছে খুব সামান্য মনে হয়েছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম।’

ক্রিকেটে তার মতো আরও অনেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন, তাদের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন জাহানারা। তিনি অভিযোগ করেছেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ও তার সহযোগীরা মানসিকভাবে তাকে অত্যাচার করেন।

জাহানারা বলেন, ‘(আমাকে) সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’ তাদের শাস্তি দাবি করে তিনি বলেন, ‘তৌহিদ মাহমুদ (নারী দলের সাবেক ম্যানেজার) তো মারা গেছেন, মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তার এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয়নি, শাস্তিও হয়নি।’

ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান আবদুর রাজ্জাকের কয়েকটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন জাহানারা। নারী দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘তিনি (আবদুর রাজ্জাক) আবারও মন্তব্য করেন তার ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনি মন্তব্য করেন যে নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন।’

ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের কাছে তিনটি দাবি জানিয়েছেন জাহানারা। মঞ্জু ও তার সহযোগী গ্রুপের সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। জাহানারা অভিযোগ জানানোর পর অন্য অঙ্গনের অনেক ক্রীড়াবিদও তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তাঁদের এসব অভিযোগেরও তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ক্রিকেটার। তা না করা হলে ওই ক্রীড়াবিদরা খেলতে পারবেন না বলেও মনে করেন জাহানারা। বিশ্বের উন্নত দেশগুলোর জন্য নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করতেও ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাহানারা আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মঞ্জুর ‘সামান্য’ শাস্তিতে খুশি নন জাহানারা আলম, করলেন যেসব অনুরোধ

আপডেট সময় ১০:৩১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬