ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে। গত দেড় বছরে চারজন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদের সবারই পা পড়েছে পূর্বাচলে। কিন্তু কাজের কাজটা এখনো হয়নি। থমকেই আছে স্টেডিয়াম নির্মাণের কাজ।

গত ৭ এপ্রিল যখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিল, সেদিনও দুপুরে পূর্বাচল ক্রিকেট মাঠ পরিদর্শনে গিয়েছিলেন সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি হওয়ার ১১ দিনের মধ্যে আজ পূর্বাচল পরিদর্শন করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও। স্টেডিয়াম নিয়ে নিজেদের পরিকল্পনার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে তামিম যা বলেছেন, তাতে পূর্বাচলের স্টেডিয়াম নিয়ে নতুন করে আশা দেখতেই পারে ভক্তরা। কিন্তু আশার মাঝেও থাকছে প্রশ্ন। বহুল আলোচিত পূর্বাচল স্টেডিয়াম আলোর মুখ আসলেই দেখবে তো?

পূর্বাচল স্টেডিয়ামের পরিকল্পনা হাতে নিয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। শুরুতে এর নাম রাখা হয়েছিল ‘শেখ হাসিনা স্টেডিয়াম’। স্টেডিয়ামের নকশা করা হয়েছিল নৌকার আদলে। দেশের ক্রীড়া অবকাঠামোর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল, অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দৃশ্যপট বদলে যায়।

আওয়ামী লীগের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে বিসিবির সভাপতির চেয়ারে আসেন ফারুক আহমেদ। এরপর পূর্বাচলের স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।’ পূর্বাচল পরিদর্শন করে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন ফারুক। তবে সেটা আর বাস্তবে রূপ নেয়নি। ফারুকের পর বিসিবি সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। আলোচিত স্টেডিয়াম নিয়ে নিজেদের মহাপরিকল্পনার কথা শুনিয়েছিলেন বুলবুল। তার অধ্যায় খুব বেশি বড় হয়নি।

বিসিবি সভাপতির চেয়ারে এখন তামিম। পাপন, ফারুক, বুলবুলের মতো সাবেক এই ক্রিকেটারও পূর্বাচল পরিদর্শন করলেন। সেখানে তামিম বলেন, ‘মাননীয় মন্ত্রীকে পুরো নকশা দেখিয়েছি। নকশায় কিছু জায়গায় পরিবর্তন খুব জরুরি। অনেক বড় সম্পদ এটা। ক্রিকেটের সঙ্গে কিছু কিছু স্পোর্টসকে এখানে ব্যবস্থা করে দেওয়া যায় আমাদের পুরো ক্রীড়াঙ্গনের জন্যই ভালো। যারা নকশা করেছে, তাদের সঙ্গে আলোচনা করব। এনএসসির সঙ্গে আলোচনা করব। সরকারের অনেক বড় বিনিয়োগ দরকার হবে যদি এখানে বড় স্টেডিয়াম করতে হয়। দ্রুত দুই পক্ষ মিলে নিজেদের যেখানে পরিবর্তন করার দরকার করে নেব। কাজটা এখন শুরু করা গুরুত্বপূর্ণ। আমরা কথা বলছি কিন্তু কাজ শুরু করতে পারছি না। এটা বসে কাজ শুরু করে দেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম

আপডেট সময় ০৯:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬