ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ হয়ে হাসপাতালে জায়ান মালিক

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় ব্রিটিশ গায়ক এবং ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে গায়ক নিজেই জানিয়েছেন, তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।

সেইসঙ্গে যুক্তরাজ্যের কিছু অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টায় লন্ডনের কিংস্টনস্থ ‘সার্কিট’-এ জায়ান মালিকের একটি বিশেষ লাইভ পারফরম্যান্সের কথা ছিল।

সেখানে তার নতুন অ্যালবামের গানগুলো প্রথমবার ভক্তদের সামনে গাওয়ার পরিকল্পনা ছিল। তবে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ‘ব্যাংকেট রেকর্ডস’ জানায়, অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

হাসপাতাল থেকে নিজের বর্তমান অবস্থা জানিয়ে জায়ান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমার ভক্তদের বলছি—সবসময়ের মতো এখন যে ভালোবাসা ও সমর্থন আপনারা দেখাচ্ছেন, তার জন্য ধন্যবাদ। এ সপ্তাহটা অনেক দীর্ঘ ছিল এবং আমি এখনো অপ্রত্যাশিতভাবে সুস্থ হয়ে ওঠার লড়াই করছি। এ সপ্তাহে আপনাদের সবার সঙ্গে দেখা করতে না পেরে আমার মন ভেঙে গেছে। আপনাদের সমর্থন ছাড়া আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না।’

তিনি আরও যোগ করেন, ‘চিকিৎসক, নার্স, কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ) এবং হাসপাতালের সকল কর্মীদের জানাই বিশেষ কৃতজ্ঞতা। আপনারা সবাই কিংবদন্তি!’

এদিকে আয়োজক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জায়ানের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং জানিয়েছে যে তারা শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবে। যারা টিকিট কিনেছেন তাদের আপাতত যোগাযোগ না করারও অনুরোধ জানানো হয়। নতুন তারিখ ঘোষণার পর যদি কেউ উপস্থিত হতে না পারেন, তবে তারা রিফান্ড বা অর্থ ফেরতের আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে আয়োজকেরা।

জায়ান মালিকের নতুন অ্যালবামের গান শোনার জন্য অনেক ভক্তই ভ্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

কিন্তু হঠাৎ করে প্রিয় তারকার অসুস্থতার খবরে তারা যেমন মর্মাহত, তেমনি জায়ানের ইনস্টাগ্রাম বার্তায় ‘কার্ডিওলজিস্ট’-এর কথা উল্লেখ থাকায় তার হৃদযন্ত্রের কোনো জটিলতা হয়েছে কিনা, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অসুস্থ হয়ে হাসপাতালে জায়ান মালিক

আপডেট সময় ০৮:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬