ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উদ্যোগে চালু হচ্ছে ‘ক্যাপ্টেনস কার্ড’ হস্তান্তর অনুষ্ঠান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজন করা হবে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করা বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের জন্য একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।’

এই কার্ডের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়কই এই কার্ড পাবেন। এটি মূলত একটি বিশেষ প্রবেশপত্র হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা দেশের সব মাঠে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারবেন।

একজন সাবেক অধিনায়ক জানান, ‘তামিম ফোন করেছিল কয়েক দিন আগে। বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছে যে অধিনায়কদের নিয়ে ছোট একটি আয়োজন আছে। অবশ্যই যেন উপস্থিতি থাকি। খুব আন্তরিকভাবে বলেছে, আমিও কথা দিয়েছি যে থাকব। পরে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

সাধারণত বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের ম্যাচ টিকিট দেওয়া হয়। তবে এবার তাদের বিশেষ মর্যাদা দিতে আলাদা এই ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন, তারা এই কার্ডের আওতায় থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি

আপডেট সময় ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬