ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকে বাবর আজম

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এই ফরম্যাটে নিজের ১০০তম অর্ধশতক পূর্ণ করে তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর। তিনি ৫১ বলে অপরাজিত ৭১ রান করে দলকে ৮ উইকেটের সহজ জয় এনে দেন।

এই ইনিংসের মাধ্যমে টি–টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি, যা তাকে এই ফরম্যাটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১০০ বা তার বেশি অর্ধশতক করা খেলোয়াড়দের তালিকায় যুক্ত করেছে। তার আগে এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার (১১৬), বিরাট কোহলি (১০৭) এবং জশ বাটলার (১০০)।

উল্লেখ্য, বাকিদের তুলনায় কম ইনিংস খেলেই বাবর এই মাইলফলকে পৌঁছেছেন। এর আগে পিএসএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকে বাবর আজম

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬