ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে: কফি আনান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সামরিক অভিযানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাখ লাখ রোহিঙ্গা মুসলিমকে ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছেন। খবর এএফপি’র।

তিনি বলেন, এ শরণার্থী সংকট নিরসনে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে অবশ্যই মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমি এমন এক প্রস্তাব গ্রহণের আহবান জানাচ্ছি যার ফলে শরণার্থীদের সম্মানজনকভাবে ফেরত নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার বাধ্য হয়। এছাড়া তাদেরকে কোন ক্যাম্পে ফিরিয়ে নেয়া উচিত হবে না। পুনর্বাসনে তাদেরকে সহযোগিতা করতে হবে।

এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বিবেচনায় রাখলেও কূটনীতিকরা জানান, মিয়ানমারের সাবেক জান্তা সরকারের সমর্থক চীন ও রাশিয়া এমন পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করছে।

উল্লেখ্য, এ সংকট নিরসনে মিয়ানমার সরকারের আমন্ত্রণে গঠিত একটি পরামর্শ কমিশনের নেতৃত্ব দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে: কফি আনান

আপডেট সময় ০৫:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭