ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান বিচারপতি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে সরকার সমস্ত বিচার বিভাগকে অপমাণিত করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি এ ধুলিস্যাৎ করেছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার আগে যে লিখিত বক্তব্য দিয়ে গেছেন ওই বক্তব্যের মাধ্যমে দুটি জিনিস প্রমাণিত হয়েছে, তার মধ্যে একটি হলো দুই অক্টোবর লেখা আইনমন্ত্রী যে চিঠি দেখিয়েছেন সে চিঠি প্রধান বিচারপতি লিখেন নাই এবং তিনি তাতে সইও করেন নাই। আরেকটা হলো প্রধান বিচারপতি কখনোই অসুস্থ ছিলেন না। তিনি সুস্থ ছিলেন সে কথাই জাতির কাছে বলে গেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। তিনি অত্যন্ত সুস্পষ্ট করে বলেছেন, আমি স্বেচ্ছায় যাচ্ছি। কালকে তিনি অনেক সাহসের পরিচয় দিয়েছেন। নিজের কথাটা জাতির কাছে তুলে ধরেছেন। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কি না সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।’

মওদুদ আহমদ বলেছেন, ‘তিনি কিন্তু এ কথাও বলেছেন তিনি থাকলে আরো বিব্রতকর অবস্থা সৃষ্টি হবে। আর এ কারণেই তিনি চলে গেছেন। এতে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে তিনি গেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: মওদুদ

আপডেট সময় ০৪:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭