ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

মন্দিরের সামনে গলাকাটা লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

নীলফামারীর জলঢাকা উপজেলায় শ্মশান কালী মন্দিরের সামনে থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারি শ্মশান কালী মন্দিরের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত প্রভাত চন্দ্র রায় একই এলাকার নীলকান্ত রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মন্দিরের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি জলঢাকা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরপরই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও সঠিক কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

মন্দিরের সামনে গলাকাটা লাশ

আপডেট সময় ০৬:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬