ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

আকাশ বিনোদন ডেস্ক :

রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও অগনিত মানুষের ভালোবাসায় শেষ বিদায় জানানো হল ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে। সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।

এর আগে তার মরদেহ মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। ফুলসজ্জিত গাড়িতে তার বড় একটি ছবিও রাখা হয়েছিল, যেখানে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় ‘নাথ’ পরিহিত অবস্থায় দেখা যায় এই কিংবদন্তিকে। পথে পথে ভক্তরা দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।

বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে আনন্দ ভোঁসলেসহ পরিবারের সদস্যরা।

রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কাচের কফিনে রাখা হয় এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন আমির খান, শচীন টেন্ডুলকার, এআর রহমান, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, রণবীর সিং, রাকেশ রোশন, হেলেন, পুনম ধিল্লন ও মীনাক্ষী শেশাদ্রি, তাবুসহ আরও অনেকে।

উল্লেখ্য, শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। তাকে ভর্তি করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য ভাষায় গান গেয়ে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণ-এর মতো সম্মান। ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

আপডেট সময় ০৬:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬