ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও। সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান। খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরায়েলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়—যেমন বিনত জবেইলে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

আপডেট সময় ১১:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬