ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশা করি, এই সপ্তাহেই খালেদা জিয়া ফিরবেন: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে চলতি সপ্তাহেই ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব দিনক্ষণ সুনির্দিষ্টভাবে না জানিয়ে এই সপ্তাহের দলীয় চেয়ারপারসনের ফেরার কথা বলেন।

ফখরুল বলেন, “আমি বলছি, উনি (খালেদা জিয়া) খুব শিগগিরই দেশে আসছেন। আমি আশা করি, এই সপ্তাহেই উনি দেশ ফিরছেন।” গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করতে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে যান। সেখানে ছেলে তারেক রহমানের বাড়িতে কোরবানির ঈদ করেন তিনি।

ওয়ান-ইলেভেনের পর খালেদা জিয়া ২০১৫ সালে যুক্তরাজ্যে গিয়ে দুই মাস ছিলেন। এবার আড়াই মাস পেরিয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসনের সফরের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তোলার পাশাপাশি তার ফেরা নিয়েও সন্দেহ প্রকাশ করে আসছেন আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে তিনটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা হয়। এর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ বিএনপির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আশা করি, এই সপ্তাহেই খালেদা জিয়া ফিরবেন: ফখরুল

আপডেট সময় ০৩:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭