ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুটমিল পর্যায়ক্রমে চালু হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

আকাশ জাতীয় ডেস্ক:  

বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, ‘সারা দেশে বন্ধ থাকা মিলগুলো বিশেষ করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের টেক্সটাইল ও জুট মিলগুলো পরিদর্শন করছি। পর্যায়ক্রমে দেশি-বিদেশি বিনিয়োগকারী এনে ইন্ডাস্ট্রিগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি।’

রবিবার সকালে বন্ধ থাকা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রীর নির্বাচনি কমিটমেন্ট ছিল, সারা দেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, বিশেষ করে টেক্সটাইল মিল বা জুট মিল সেগুলো চালু করা হবে। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি।’

দারোয়ানী টেক্সটাইল মিলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই মিলটিকে নিয়ে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করেছি। এটা মূল্যায়নের কাজ চলছে। আমরা ভালো বিনিয়োগকারীও পেয়েছি। আশা করছি, দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলে আবারও কর্মচঞ্চলতা ফিরে আসবে। আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

শরিফুল আলম বলেন, ‘আমাদের যে শিল্পায়নের জায়গাগুলো আছে যেগুলো বন্ধ হয়ে আছে, এগুলো চালু করা, কর্মসংস্থান তৈরি করা এবং ইনভেস্টমেন্ট বাড়ানো হবে। যত বেশি বিনিয়োগ আমরা আনতে পারব, ততই মানুষের কর্মসংস্থান হবে। আমাদের অর্থনীতি, বিশেষ করে জেলাপর্যায়ে প্রান্তিক মানুষগুলোর মাঝে আবার আশার সঞ্চার হবে।’

সোনালি আঁশের যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সোনালি আঁশ ছিল আমাদের ঐতিহ্য। এটা অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। এটাকে পুনরুদ্ধারের জন্য নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। পাট জাগ দেওয়ার পানির দুষ্প্রাপ্যতা ঠিক করার জন্য খাল খনন কর্মসূচি চালু হয়েছে। যার মাধ্যমে বাড়ির আশেপাশে পানির প্রবাহ থাকবে। প্রাকৃতিক পানিতে পাট জাগ দেওয়া সম্ভব হবে। এ সময় পাট চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও বীজের ফলন বাড়াতে গবেষণার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। এ লক্ষ্যে কাজ চলছে বলে জানান।

টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি কারখানাও পরিদর্শন করেন তিনি।

এ সময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে বোলিং করা কঠিন হয়ে পড়েছে’

বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুটমিল পর্যায়ক্রমে চালু হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট সময় ০৫:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬