ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল সিনেপাড়া। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির তারকা, টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার অকাল মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন কিংবা ভবিষ্যতের কথা ভেবে অন্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। এই কঠিন সময়ে টালিউডের অগ্রজরা অনুজদের আগলে রাখছেন, ভরসা জোগাচ্ছেন। শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আর্টিস্ট ফোরামকেও দফায় দফায় বৈঠকে বসতে হচ্ছে।

কিন্তু এ অবস্থায় গত ৩০ মার্চ রাহুলের শেষকৃত্য থেকে ৭ এপ্রিল পর্যন্ত টালিপাড়ার কোনো কর্মসূচিতেই সুপারস্টার জিৎকে দেখা যায়নি। তবে শুক্রবার (১০ এপ্রিল) প্রয়াত অভিনেতার বাড়িতে দেখা করতে যান তিনি। আর সেখানেই ক্যামেরাবন্দি মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষ ও সমালোচনার শিকার হন অভিনেতা!

যদিও কর্মসূত্রে মুম্বাইতে ছিলেন জিৎ। সে কারণেই তার অনুপস্থিতি। তবে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে পা মেলাতে না পারলেও কিংবা টালিউডের কোনো বৈঠকে যোগ দিতে না পারলেও এদিন শহরে ফিরেই রাহুলের বাড়িতে ছুটে যান জিৎ। শুক্রবার দুপুরে বিজয়গড়ে প্রয়াত অভিনেতার ‘সহজ কথা’ স্টুডিওতে বসে তার মা ও দাদার সঙ্গে কথা বলেন। গত ১২ দিনে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় ঝড় বয়ে গেলেও কেন দেখা যায়নি সুপারস্টারকে? দিন কয়েক ধরেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

তবে জিৎ অনুরাগীরা মনে করিয়ে দিলেন, গত কয়েক দিনে সুপারস্টারের গরহাজিরা নিয়ে কম চর্চা, ফিসফাস হয়নি; কিন্তু তিনি যে শহরে ফিরেই ভ্রাতৃসম রাহুলের বাড়িতে ছুটেছেন, সেটিও সবার জানা দরকার। ক্যামেরা না থাকলে প্রমাণও থাকত না।

উল্লেখ্য, রাহুল বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান। অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? কেনই বা রাহুলের মৃত্যুতে গোড়া থেকে ইউনিটের সদস্যদের বয়ানে এত অসঙ্গতি?

গত ১০ দিনে এহেন অজস্র প্রশ্ন জনমানসে ঘুরপাক খেলেও ‘চুপ’ প্রযোজনা সংস্থা। দিন দুয়েকের মাথায় বিবৃতি জারি করলেও রাহুলের মৃত্যুর নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা এখনো জারি। ইতোমধ্যে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টালিউড। বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, যিশুসহ সিনেপাড়ার বেশিরভাগ তারকাকে দেখা গেলেও জিতের গরহাজিরা নিয়ে কম ফিসফাস হয়নি! এবার শহরে ফিরেই রাহুলের বিজয়গড়ের বাসভবনে দেখা করতে ছুটে গেলে সমালোচনার শিকার হতে হয় সুপারস্টারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ

আপডেট সময় ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬