ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার গতিময় ও আগ্রাসী বোলিংয়ে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি। দলের পক্ষে চার ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদ। এর মাধ্যমে জালমির সফলতম বোলার হিসেবে ম্যাচ শেষ করেন তিনি।

একই দলে খেলা আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামও এই ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন। আসরে নিজের আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকা শরিফুল ৩ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। এছাড়া পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইফতিখার আহমেদ মাত্র ৯ রান খরচায় নেন ৩ উইকেট।

এর আগে, পেশোয়ারের বিশাল সংগ্রহের পেছনে মূল অবদান রাখেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম। মেন্ডিস ১৪টি চার ও ৪টি ছক্কায় ৫২ বলে ১০৯ রানের এক বিধ্বংসী সেঞ্চুরি করেন। অন্যদিকে, ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন বাবর।

উল্লেখ্য, পিএসএলে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

আপডেট সময় ১০:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬