ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘রূপকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শনিবার বিশ্ব মান দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে উন্নীত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক মান’ অনুসরণ অপরিহার্য।

আবদুল হামিদ বলেন, জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’কে পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দিতে আরও দক্ষ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বিএসটিআই জনগণের আস্থা পূরণের পাশাপাশি মানসম্পন্ন সেবা সকলের কাছে পৌঁছে দেবে- এটাই দেশবাসীর প্রত্যাশা।

সকলের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে ‘মান’-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব মান দিবস পালিত হচ্ছে জেনে ‘আমি আনন্দিত’।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই উল্লেখ করে আবদুল হামিদ বলেন, সুপরিকল্পিত নগরায়ণের প্রথম এবং প্রধান শর্ত হলো নগরায়ণের প্রতিটি ক্ষেত্রে মান অনুসরণ করা। সকলের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে ‘মান’ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানই বিশ্বকে বৈচিত্র্যময় করে তুলেছে এবং জীবনযাত্রার মানোন্নয়নসহ পৃথিবীকে বিশ্বস্ততার বন্ধনে আবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আর্থ-সামাজিক নানা কারণে মানুষ আজ শহরমুখী হচ্ছে। ফলে নগরায়ণ এবং শিল্পায়ন সম্প্রসারিত হচ্ছে। সুন্দর নগরায়ণের জন্য প্রয়োজন যুৎসই পরিকল্পনার পাশাপাশি নাগরিক সুবিধা ও নির্মাণ মান নিশ্চিত করা। একটি সুপরিকল্পিত নগর গড়তে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসই এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বছরের মান দিবস উদযাপন সে লক্ষ্য পূরণে কাজ করবে বলে রাষ্ট্রপতি বিশ্বাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭