ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক :

২০২৪ সালের লোকসভা ভোটে টিকিট না পাওয়ায় তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল নুসরাত জাহানের। তবে ২০২৬ সালের বিধানসভা ভোটে ফের দলের পাশে দাঁড়ালেন বসিরহাটের প্রাক্তন সংসদ সদস্য। তৃণমূলের দ্বিতীয় দফার তারকা প্রচারকের তালিকায় এবার তার নামও রয়েছে।

ঘাসফুল শিবিরের এই তালিকায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দেব, শত্রুঘ্ন সিনহা, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো নেতাদের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদেরও রাখা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং চমক হিসেবে কোয়েল মল্লিকও তালিকায় আছেন।

২০২৪ সালের ভোটের পর নুসরাত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে দলকে মৃদুভাবে বুঝিয়েছিলেন। পোস্টে একটি সাওয়ারডো রুটি এবং ক্যাপশনে লেখা ছিল, ‘I prefer sourdough over sour people অর্থাৎ আমি খিটখিটে মানুষের চেয়ে টক রুটি বেশি পছন্দ করি।,’ যা অনেকেই তৃণমূলের দিকে ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য থাকাকালীন সময়ে নুসরাত ব্যক্তিগত জীবনের নানা বিতর্কেও সংবাদ শিরোনামে ছিলেন। তবে সব কিছুকে পেছনে ফেলে এবার তিনি দলের প্রচারে সক্রিয় হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

আপডেট সময় ০৫:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬