ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিতর্কিত গানের জন্য ক্ষমা চাইলেন বাদশাহ

আকাশ বিনোদন ডেস্ক :

বিনোদন জগতের জনপ্রিয় র‌্যাপার বাদশাহ গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীকে আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত নতিস্বীকার করেছেন। সম্প্রতি নিজের গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এ সংগীতশিল্পী।

বিতর্কিত গান ‘টাটেরি’ ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয়; গানটির মাধ্যমে নারীকে অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশাহর বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে।

ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র‌্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

এদিকে জাতীয় মহিলা কমিশনের শুনানিতে হাজার হয়ে বাদশাহ একটি লিখিত ক্ষমাপ্রার্থনাপত্র জমা দিয়েছেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে বিষয়টি নজরে আসে এনসিডব্লিউয়ের। পরে কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

সে অনুযায়ী শুনানি চলাকালীন এ সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি; বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।

সেই প্রতিশ্রুতি মোতাবেক, আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। দ্বিতীয়ত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ এবং দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন এ সংগীতশিল্পী। এবং শেষে অঙ্গীকার করেছেন— নারীর কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিতর্কিত গানের জন্য ক্ষমা চাইলেন বাদশাহ

আপডেট সময় ০৮:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬