ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসএলে নাহিদ রানার অভিষেক, একাদশে দুই বাংলাদেশি

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবশেষে অভিষেক হলো বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি।

গত আসরেও পেশোয়ারের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ। তবে নতুন মৌসুমে নিলাম থেকে আবারও তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি এবং তৃতীয় ম্যাচে এসে সুযোগ পেলেন এই ডানহাতি পেসার।

এই ম্যাচে নাহিদের সঙ্গে একাদশে আছেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। তবে এখনো পর্যন্ত সুযোগ পাননি ওপেনার তানজিদ হাসান তামিম।

চলতি আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পেশোয়ার জালমি। প্রথম ম্যাচে জয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দলটি।

হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিএসএলে নাহিদ রানার অভিষেক, একাদশে দুই বাংলাদেশি

আপডেট সময় ০৮:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬