ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাদের কাজ নেই, তারাই কেবল এ যন্ত্রণা বোঝে: দেব

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কেন্দ্র করে টালিপাড়া। অভিনেতার মৃত্যু ঘিরে তৈরি হওয়া টেকনিশিয়ান স্টুডিওর দফায় দফায় বৈঠকের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে টালিউড সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনয়শিল্পীরা অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন। তবে এর মধ্যেই টালিউডের অন্ধকার দিক ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক দীপক অধিকারী দেব।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেব বলেন, টালিউডে কাজের পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর তারা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ‘ব্যান’ বা বয়কটের শিকার হয়ে কর্মহীন হয়ে আছেন, তাদের ফিরিয়ে আনার সময় এসেছে।

অভিনেতা বলেন, সিনেমা ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কথা দিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ তালিকায় থাকা শিল্পী ও পরিচালকদের কাজে ফেরানো হবে।

দেব বলেন, ‘আমরা এই ব্যান কালচার থেকে দূরে থাকতে চাই। রাহুলের মৃত্যু কতটা মর্মান্তিক, তা আমরা সবাই জানি।’ তিনি বলেন, ‘আমরা এখন আর আলাদা আলাদা কোনো ফোরাম বা ফেডারেশন নই। আমরা সবাই এখন একই ছাদের নিচে।

এ অভিনেতা বলেন, রাহুল চলে যাওয়ায় আমরা নতুন করে উপলব্ধি করেছি যে, কাজ করতে না পারাটা কতটা কষ্টের। যাদের কাজ নেই, তারাই কেবল এ যন্ত্রণা বোঝে। তাই বয়কট হওয়া সব শিল্পী ও পরিচালককে দ্রুত কাজে ফেরানো হচ্ছে।’

দেব বলেন, ‘সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে কাজ করব না— এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি যারা আগে থেকেই বয়কটের শিকার, তাদের ফেরার পথও সুগম করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যাদের কাজ নেই, তারাই কেবল এ যন্ত্রণা বোঝে: দেব

আপডেট সময় ০২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬