ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পার হলেও রহস্য এখনো কাটেনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তীসহ টলিউডের আরও অনেকে। পরে প্রিয়াঙ্কা নিজেও তালসারি থানায় গিয়ে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন।

প্রিয়াঙ্কার দায়ের করা এফআইআরে মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

অভিযোগে বলা হয়েছে, তালসারিতে শুটিং শুরুর আগে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থায় ছিল গুরুতর ঘাটতি। বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং পরিচালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বামীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ায় অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয়েছে।

গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তে পানিতে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিললেও প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬