ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে বহুতল ভবনে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ৯টায় টঙ্গীর মধুমিতা রেলগেট সংলগ্ন মদিনা পাড়া এলাকায় এম এ কুদ্দুস মিয়া ভবনের অষ্টম তলায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ওই কক্ষে রক্ষিত আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ভাড়াটিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভবনের অষ্টম তলার তালাবদ্ধ কক্ষে সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ওই বাসায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টঙ্গীতে বহুতল ভবনে আগুন

আপডেট সময় ১২:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬