ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষের রায়কে অস্বীকার করছে: গোলাম পরওয়ার

আকাশ জাতীয় ডেস্ক:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সংবিধান সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষের রায়কে অস্বীকার করছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়েও তারা এখন দ্বিমত করছে।

আজ শনিবার শেরপুর- ৩ আসনে (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী প্রচার সভায় তিনি এসব কথা বলেন। ঝিনাইগাতী স্টেডিয়ামে দলের উপজেলা আমীর মাওলানা নূরল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, অতীতে প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশনসহ সাংবিধানিক পদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ করা হত। দলগুলোর মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল; সরকারি ও বিরোধীদল, বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কমিটি করে এসব পদে নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারেও এখন বিএনপির আপত্তি। এর অর্থ হচ্ছে, দলের সমর্থককে নিয়োগ দেওয়া হবে।

সভাশেষে উপস্থিত হাজারো মানুষের সামনে মাসুদুর রহমান মাসুদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান গোলাম পরওয়ার। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামানের আকস্মিক মৃত্যুতে স্থগিত হয়ে যায় এই আসনে নির্বাচন। আগামী ৯ এপ্রিল গণভোট ছাড়া এ আসনে ভোটগ্রহণ হবে। জামায়াত ছাড়াও বিএনপি এবং সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষের রায়কে অস্বীকার করছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬